Latest Post

কবি ও কবিতা

ভালবাসার ঠিকানা 

ভালবাসা তুমি গগণের মাঝে-
সবগুলো মেঘের ছড়াছড়ি,
ভালবাসা যেন সাগর তীরে ছোট-
বড় অনেকগুলো তরী।
ভালবাসা সেতো ফুটন্ত ফুলের উপর-
উড়ে আসা ভ্রমরের গুঞ্জন,
ভালবাসা সেতো হাওয়ায় উড়ানো-
প্রিয়ার চুলে প্রেমের বন্ধন।
ভালবাসা মানে জোছনা রাতে উদিত
মিটি মিটি তারাগুলো,
ভালবাসা মানে সন্ধা রাতে আধাঁর-
মাঝে পূস্ফুটিত আলো।
ভালবাসা সেতো পাহাড় থেকে কলকল-
বেগে আসা ঝরনা ধারা,
ভালবাসা সেতো পূর্ণিমার রাতে,
পূর্ণ আলো দিয়ে ভরা।
ভালবাসা যাবে বহুদূর ঠিকানাহীন-
অসীম পথ প্রান্তরে,
ভালবাসা কিছু গান কিছু কথা,
লুকিয়ে থাকে অন্তরে।
ভালবাসা সেতো দুখের মাঝে সুখ-
খোঁজে নেয় প্রিয়ার সন্ধান,
ভালবাসা সেতো মায়াবী মুখের,
মিষ্টি হাসি ভরা কলতান।
ভালবাসা ধীরে ধীরে হেঁটে যায়-
কোন অজানা স্নিগ্ধতার খোঁজে,
ভালবাসা কাহারো হৃদয়ে আসন নেয়-
দুটি মনের আঙ্গিনা বুঝে।
ভালবাসা কখনো চপলা নারীর-
চুলের খোঁপায় বাঁধানো বকুল মালা,
ভালবাসা কখনো বহতা নদী বেগে-
বয়ে যায় হৃদয় থেকে হৃদয়ে চলা।
ভালবাসা সেতো জোছনা রাতের-
লক্ষ তারার ঝিকিমিকি আলো,
ভালবাসা  নজর ফেলে ঐ নীল গগণে,
দেখতে লাগে ভালো।
ভালবাসা সেতো বহুদূরে যেতে চায়-
কোন স্বপ্ন প্রেমের দেশে,
ভালবাসা অনন্ত, চিরন্তন,
থাকতে চায় সুখ বেশে।
তারিখ ও সময়:- ০৬/০৬/২০০৫, ১৫-৩৫

                                                              
কবি ও কবিতা
      
     দোকাদারের কাছে এক হালি ডিম কিনতে গেছে ফজলুল হক ওরফে ফজু। বয়স ছয় কি সাত হবে। মুখে কোন গোফ দাড়ির বালাই নেই। নাপিতের কাছে গিয়ে মাঝে মাঝে চাচা  ডাক দিয়ে বলে, একটু এই দিকে টান দিয়ে দেওয়া যায় বেস্নড দিয়ে?
    নাপিত সাহেব ফজুর দিকে তাঁকিয়ে থেকে বলেন, বয়স কত হল তোমার?
    বয়সের সাথে গোফ দাড়িতে ব্লেড ধরার কী সম্পর্ক আছে?
    কোন কথায়ই যখন কাজ হয় না তখন একটু দূরেই দেখতে পায় তার বাপ আসছে নাপিতকে চুল কাটার বিল দিতে। ফজু চুপ করে বলে, ঠিক আছে ভালো করে চুল কাটেন। ওসব কথা এখন বাদ।
    নখ কাটার কথা বলে অন্য দোকানদারের কাছ থেকে একটা ব্লেড কিনে নিয়ে বাড়িতে বাথরুমে ঢুকে গোফ দাড়ি কাটতে থাকে। দু-টান না দিতেই উহ্‌ বলে মৃদূ চিৎকার করে।
    বাহির থেকে ওর মা বলেন, কিরে ফজু ভিতরে কি করছিস?
    না মা কিছু হয়নি। পিঁপড়ায় কামড় দিয়েছে।
    তুই বুঝি ওখানে গিয়ে গুড় খাচ্ছিস? গুড়ের প্রতি পিঁপড়ার বেশী আর্কষণ থাকে।
    মা চুপ থেকে অন্য কাজে চলে যান। বাথরুমে থেকে বের হয়ে আসে ফজু। গোফের এক দিকে কাটা দাগ। রক্ত বের হচ্ছে। খাওয়ার সময় মা বলেন, ওখানে বুঝি পিঁপড়ায় কামড় দিয়েছে রে?
    ফজু মাথা নাড়ে, হ্যাঁ।
    দোকানদার চারটা ডিম দিলেন। ডিম নিয়ে ফজু বাড়ির দিকে যাচ্ছে আর ভাবছে, এতোটুকু মুরগি ! আর সে ডিম পাড়ে কত বড় বড় ! কিন্তু কীভাবে সম্ভব। এই গোপন রহস্য এখন বাড়িতেই গিয়ে মুরগি হাতে নিয়ে দেখতে হবে। এ সব কথা ভেবে ফজুর মনে কিছু সৃষ্টির আকাঙ্খা হল। মায়ের কাছে কেনা ডিম দিয়ে ঘরে থাকা একটা খাঁচায় ভাত দিয়ে উঠোনে ডিম পাড়া মুরগিদেরকে ডাকছে।
    মা বলছেন, মুরগি ধরে কি করবি? গতকাল না এক মোরগ জবাই করে তার মাংস রান্না করে খাওয়ালাম।
    ফজু চুপ, আপন মনে মুরগিদেরকে ডাকছে। নাহ ! মুরগিরা খাঁচায় ধরা দিচ্ছে না। বাধ্য হয়ে ঘরের বেড়ায় আঁটকানো রাখা বরঁশিতে কেঁচো দিয়ে উঠোনে ফেলে রাখে । ব্যাস, মুরগি তা খেয়ে ফেলে। ফজু খুশিতে তা ধরে টেনে বরঁশি বের করতে চেষ্টা করে। চেষ্টায় সফল হল ঠিকই কিন্তু ততক্ষনে মুরগি আর নেই। মরা মুরগি হাতে নিয়ে বলছে, এই মুরগি এখন ডিম বের কর। আমি দেখবো কেমন করে অতবড় ডিম বের হয়।
    রান্না ঘর থেকে মা এসে ফজুকে একটা থাফড় মেরে বলল, এ তুই কি করলি? ডিম পাড়া মুরগিটাকে এমন ভাবে মারলি? খাড়া তোর ডিম নিয়ে গবেষণা দেখাচ্ছি।
    মায়ের হাতে দাদার হাঁটার ষ্টিলের লাঁঠি। মরা মুরগি ফেলে ফজু এক দৌড়ে বাড়ির দক্ষিণ দিকে পুকুর পাড়ে গিয়ে বসে ভাবে, মুরগিটা মারা গেল কেন? কোন সমাধান পেলো না। দুপুর হয়ে গেছে। লাঁঠির ভয়ে ফজু খেতেও যায়নি বাড়িতে। পেটটা ক্ষূধায় চোঁ চোঁ করছে।
    ফজুর মা বাবা দুপুরে খাওয়ার পর একটু ঘূমায়, তখন রান্না ঘরে কেউ যায় না। এই সময়টাকে কাজে লাগাতে হবে। ফজু নিজের ভাবনা মত এগিয়ে চলছে। মায়ের ঘরে দরজাটা অর্ধেক খোঁলা আছে। বারান্দায় একটা চেয়ার ও তার কাছে বাবার এক জোড়া জুতো আছে। মনে হচ্ছে কিছুক্ষণ আগে বাবা চেয়ার থেকে উঠে জুতো খূঁলে ঘরে গেছেন।
    ফজুর চোখ ঘরের দিকে তাঁকানো কিন্তু পাদ্বয় রান্না ঘরের দিকে যাচ্ছে। হঠাৎ রান্না ঘরের সামনের এক বদনার সাথে ফজুর পায়ের টক্কর লেগে বদনার পানি পড়ে গিয়ে একটু শব্দ হয়।
    ঘর থেকে মা বলেন, কে রে? ফজু? ফজু মুহূর্তেই ঘরের আড়ালে গিয়ে দাঁড়ায়। মা আরেকবার বললেন, এই ফজু? ভাত পাতিলেই আছে, থালাও ধোয়া আছে শুধু বেড়ে খেয়ে নি। আমার শরীরটা ভালো না।
    ফজু বুঝতে পারছেনা। মা তার ছায়াও দেখেনি, তাহলে ফজু নাম কেমনে বললেন?
    তিনি মা, পৃথিবীতে আপনজনের মধ্যে প্রথমের প্রথম। ফজু আর কিছু না ভেবে কিছুটা বেশী সাহস নিয়ে ঘরে ঢুকে খেতে থাকে। শব্দ হলেও কে কে বলে মা আর ডাকবেন না। রান্না হয়েছে ডিম। নাহ্‌ ডিম ফজু খাবেনা। যা নিয়ে গবেষণার পালায় ফেল তা খাওয়া যাবেনা। আর কি আছে ভেবে অন্য পাতিলে খূঁজতে থাকে। মুরগির তরকারি, টুকরার মধ্যে আছে দুটো পা, গলা ও গিলা(যার মধ্যে পরিপাককৃত খাদ্যের অপ্রয়োজনিয় অংশ থাকে)। গলা খাওয়া গেলেও পা ও গিলার কথা ভাবতেই কেমন যেন বমির ভাব হল ফজুর। নাহ্‌ এসব দিয়ে ফজুর খাওয়া হবে না। কিন্তু ক্ষূধার কি হবে? পেট বলছে খাবো কিন্তু মুখ ?
    সব কথা বাদ দিয়ে হঠাৎ করেই গিলা দিয়ে মাখানো দুটো ভাত ফজু মুখে পুরে দেয়। কই ! তেমন খারাপ তো লাগছে না। ফজু খাবার খাচ্ছে। খাওয়ার ফাঁকে দুই দুইটা মুরগি রান্না ঘরে গিয়েছিল খাবারের আশায়। ফজু ধরতে গিয়েও বাধার মুখে পড়ে মায়ের সেই ষ্টিলের লাঁঠির কথা মনে করে। ভাবে নাহ্‌, কোন ভাবেই মায়ের হাতে দাদার ওই ষ্টিলের লাঁঠির মার খাওয়া যাবে না। বন্ধুরা কেউ যদি শুনে তবে স্কুলে গেলে মুখ দেখানো যাবেনা। তারাতারি খেয়ে খাল থেকে কিছু মাছ ধরে নিয়ে আসি। মা তাতে খুশিই হবেন, সকালে মারা মুরগিটার কথা আর মনে রাখবেনা। কিন্তু' টেংরা ও শিং মাছেরা যে হুল ফোটায়, তাতে বিষণ ব্যাথা করে। তাহলে কি করা যায়? কি করলে মাকে শান্তনা দেওয়া যায়? এসব কথা ভাবতে ভাবতে ধ্যানে পড়ে খাওয়া শেষ না করেই।
    ও দিকে থালার ভাত সব সেই দুটো মুরগি সাবাড় করছে। মায়ের ডাকে ফজুর ধ্যান ভাঙে। দেখে থালায় ভাত নেই। পাশেই মুরগি দুটো আরামে বসে ঘূমাচ্ছে। রাগে ফজু লাঁঠি দিয়ে মুরগিদের প্রতি তাড়া করতেই দুয়ারে ফেলা পানিতে পা পিছলে পড়ে গিয়ে দরজার সাথে আঘাত খেয়ে মা গো বলে চিৎকার করে। কপালে বেয়ে রক্ত বের হয়।
    মা বললেন কি হয়েছে রে ফজু?
    না মা, কিছু না। মুরগি দুটো যন্ত্রনা করছে তো তাই।
    ফজুর পেট ভরেনি খাবারে। পাতিলেও ভাত নেই। দুঃখে ফজু নিজের গালে হাত রেখে বসে ভাবছে। আজকের দিনটাই শালার ডিম ও মুরগি নিয়ে ভেবে গোল্লায় গেল।
                                                            সমাপ্ত
                                                                                            ০৬-০৮-২০১২

শ্যামল বাংলা

আমার স্বাধীনতা, সমীরণে দোলমান
রক্তের মূল্যে অমূল্যে রতন পেয়ে ধন্যিপার,
জুলুমাতে দিয়ে জখমা ক্লান্তির রুপ-
চলে কাপুরুষ কায় রক্ত আর্বে অমানুষি,
জন্ম অবহেলায় মানবতার অভিষাপে
তাহারা পালায় পালা ক্রমে রঙ্গ ভঙ্গিতে,
ফেলে দেই নর্দমার গর্তে যাযা খেলি
জাহান্নামে পড় নাস্তিকের দুয়ারে তব র‌্যালি,
জয় মোদের ক্ষয় তোদের সর্বামূলে
জোছনার কোলে জোছনা নামে জননীর কোলে
পতাকার তলে বাংলা আমার উন্নত মম শিরে।
২৯
অমিয় তৃষ্ণার আর্বে লেলিহার খঞ্জর বাওয়া

দুনিয়া কাঁপানো কাবুলায় রক্ত কোষান্তর,
পতাকা বাংলার, কান্ডারি বাঙালি,
ভেসে থাকে রুপ মরিতার ভাবাবেগে জালিকা
খোস আমদেদ বানুকায় আনন্দ সারিকা
তাহার আপনা জ্বলে রত্ন ভান্ডারে তন্দ্রিমা,
উহা পুস্প আঁকড়ে জন্মভূমি আমার
রক্তে মিশে মৃত্তিকার কণা অহরহ সমাহার
বাঁধিয়া লই কোথায় কিহে আর পাবো ?
জগৎ দুয়ারে জানিতো নেই এমন মধুলতা
শ্যামল বাংলা রুপসী বাংলা বাঙালির চৈতনে গাঁথা।
-০-



কোকিলের কূহু ডাকে ফিরে দেখা শ্যাম কালা
হিমালয় থেকে নামে সূভনিয় জল,
কার্তিকের মাঠে চেতনার কাব্য ভরা ফানুষি
দূর বহুদূর আত্মার রাঙা আলতা,
বধূয়ার খোঁপায় বেলী চাঁপার সমতল মৌনতা,
বাঁশ বাগানের উপর জোছনার রজনী,
হেসে টল ঝুরির বাওয়া,
মধু মালতীর নিশ্চুপ গল্পের আঙ্গিনা,
যেন বেলা ! ফাগুনের রাতে কূয়েলিয়ার বাও-
ভেসে আসা হাসনাহেনার রুপ কামিনী
যৌবনের বিশালে প্রভাতে সুখ পিয়াসা
২০
আমি থাকিবো বাঁচিয়া বহুকাল জুড়ে-
এই ঘাসের সনে, ঘুমিয়ে থাকা আবেশে
কিংবা জাগ্রত জালে লুটোপুটি দিব্য নমুনায়,
আমি স্বপ্নে রাঙবো বাতাসে বাতাসে-
এই জল এই মাটির খাঁটি রুপ মর্মতায়,
আমি যথাই থাকিবো কালেকালে
অলিগলিতে কৃষকের লাঙ্গল জোয়ালে-
শীতের থরথর বুড়োর কাঁপনে,
আঁচলে মোছা ঘামের গন্ধরায় তানে
ফতফত করে উড়ো ঘুড়ির পাখনায়
মাছরাঙা পাখির পলাতক ঠোঁটের ধারে
 ২১
কৃষানের কুলায় ছড়িয়ে পড়ি আগলে
হাতে পায়ে জড়ানো ধানে-
নবান্নের দিগন্ত মাঠে,
আমার বুকের পিনায় থাকে শান্তনার বোধ,
আমি কোথায় ঘুমাবো কোন আঙ্গিনায় ?
সর্বাঙ্গে মায়ের আঁচল ভরা শান্তির ঘুম,
ঢেঁকির চালের তলে দেখি স্বাধীন সত্তা,
পুকুরের জলে ধোয়া বধূয়ার এলোচুলে বাসনা,
আম কুড়াতে সুখের দিব্য সমীহা
জামের রসে ঠোঁটের রং, কুমারী মেয়ের-
তাঁকানো ফুলতায় মায়ারী ঠোঁটে চুম্বন


কবি ও কবিতা
কার্তিকের মাঠে চরাকার, ধরাশান ছোঁয়ে-
আঁকি পয়রা তিমির বেলা হৃদয়ে
মাঠের মাঠ রক্তের দামে
হেঁটে চলা আত্মার টানে মহিলাল মর্মে
জ্যাতিকায় আলোক প্রভা
হেমন্তের ঘরে ঘরে চালের কি সোভা !
খড়ের মাদুলিতে আঁকা ছবি মনা
কাঁধে ধানের গন্ধরাজি বাজিমাত পিয়ানা,
দূরের চোখে রাঙা আলতা বধূয়া
খোঁপায় চামেলির বসত প্রিয়া
রন্দ্রে রন্দ্রে ফানুকায় যৌবনের দিশা দিয়া।

ঘাসের বুকে আমার আপনা ঘুমায় সাধে
সুখের নীড়ে, যাতনার র‌্যালি দূর কাঁদে,
বাতাসের মাঠে দেখা নিঃশ্বাসের আবেশ
চির মৌনতার দুপায়ে ভালথাকার বেশ,
কামনার দুয়ারে হাঁকে হাসি তামাশা
শিশির  শিমুলে শিহরণের নেশা-
উড়ে চলা বক পক্ষীর দল পল
ছান্দনিক সংসারে আসে সুখ ঝলমল
রোদেলা আকাশে আলোর চুম্বন পাহারা
আঁকড়ে বাঁধি পান্থশালার নির্মল তারা
দেখি কোথাও নেই, এহেন বাংলার ধারা।

আসি তাই ফিরে বাংলার মাঠে ঘাটে
তপ্ত বালুকাময় কিংবা কাদার নাটে
জল কামনায় নদী মোহনার বুকে-
পরশ পেয়ে ধন্য হই চৈত্র বৈশাখে,
আসি মর্মে আত্মার টানে রক্তে
দেখি স্বপন বঙ্গিতি গানের সাথে,
ভোর বিহানে পাখির কিচিমিচি ডাকে-
ছুটে চলা দামিনী, ভুলিবার নহে তাকে
কলবরে কৃষানের কাব্যের তালে
গল্পের আসরে মজিবার সোয়ারি ঢালে
খাঁটি মাটির সাথে জড়ায়ে বাহু তলে।



ক্ষীণ বাওয়া, যেন পদাঙ্ক পলে কাল ফনা
                  বিষকায় বিষ ধলে,মুহূরী কালো মর্মিতা
                                               রুদ্ধ পেহলি নিপাতে যৌবন যবে লুপতি
                                                                      ঠাঁই নেই এবে, যাও দূরে যেথা পাও কাল
                                                                                        পৃথিবীতে সঙ্গখেলা দুয়ারে মিলি অহেরি।
                                                                       দিবেনা তল কার্যে আবার জিন্দা দিনকাল
                                             বৃথাই থাকো শুয়ে মৃ্‌্‌তি্রকায় জনম স্মৃতি
                   যামিনী হানে ছল্লাবার পিশে বক্ষ রন্দ্রেতা
নিভে যায় গিয়াছে রক্ত তিথি মৃত মরণা।



                                                                                  এবে ছিলি,আজি নেই,ফানা ফানা বন্দি জাল
                                                       হয়ে থাকে হবে এমনি তৃষা চমক পাতি
                              ফুল মরনে যাও পবনে সত্যিতো সবিতা
বিধিতায় শ্যাম গাঁথা নিলয় যাবার মনা,
                            ধনমান মল্লিকা বহর মানবী তিথিতা
                                                        সবে পর নীড় অপর দাউ দাউ হিলতি
                                                                                    নর্দমায় পস্তাবত অনন্তকাল সেকাল।


    গত তিন দিন ধরে বশির স্কুলে যায় না। আমেনা বেগমও ওকে স্কুলে যেতে তাগিদ দেন না। বশির উঁচু টিবির ওপর একা বসে কী যেন ভাবছে। ওখানে সে প্রায়ই বসে থাকে। আমেনা বেগম সকাল থেকে বশিরকে খুঁজছে। না খেয়ে ছেলেটা কোথায় গেল ! বশির মা মা ডাক দিয়ে এসে বলল, খেতে দাও খুব ক্ষুধা পেয়েছে। বশির খাবার খাচ্ছে ও বলছে, জানো মা আজ আমার মনটা খুব ভাল লাগছে। তোমার মুখ পানে চেয়ে থাকতে ইচ্ছে করছে, কত যেন মায়া ওতে লেগে আছে। 
তোর মুখে এই সব কথা আগে তো কভু শুনিনি। আজ কি হয়েছে রে তোর?
একটু আগে একজন বুড়ো মহিলার সাথে দেখা ও কথা হল, তিনি আমাকে ইংগিত করে বললেন। আমার ছেলে যদি থাকতো তাহলে তোমার মত এত বড় হতো, আমাকে ভিক্ষা করতে দিত না। আমি বললাম সে কোথায় থাকে? তিনি বললেন হারিয়ে গেছে, জানি না কোথায় আছে। কত পথ প্রান্তরে খোঁজা খুঁজি করেছি পাইনি তবে মনে বিশ্বাস আছে বাজানরে আমার বুকে ফিরে পাবো। আমি বললাম, আপনার ছেলেকে এতো দিনে দেখলে চিনবেন? তিনি বললেন, চিনবোনা মানে সে তো তোমার মত।
আমেনা বেগমের চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। বশির না দেখার আগেই তা নিজের কাপড়ের আঁচল দিয়ে মুছে নিলেন। বাবলু বাড়িতে নেই। আজ বাড়ি ফিরবে। তার এক বন্ধুর বিয়েতে গেছে। বশিরকে যেতে বলেছিল, যায় নি। বশির খাওয়া শেষ করে তার নিজের ঘরে চলে গেল। আমেনা বেগম আর খেতে পারলেন না। বুকটা কেমন যেন করছে ! মায়ের মনে সন্দেহ, ছেলেকে হারানোর ভয় জেগেছে।
আমেনা বেগম জানেন বশির তার পেটে ধরা সন্তান নয়, নিজের সন্তান না হলেও এতোটুকু অবহেলা কিংবা বকাঝকা করেননি বশিরকে, যেটুকু বাবলুকে করেছেন।
আমেনা বেগমের মনে শান্তি নেই। তাঁর ভাবনা শুধু বশিরকে নিয়ে, ও যদি জানতে চায় যে, সে নিজে দুই বছর আগে কোথায় ছিল ! তখন উত্তর দিব ! তিনি নিজেকে অনেকবার প্রশ্ন করলেন তাতে কোন সমাধান খুঁজে পেলেন না। শুধু বুকটা হাহাকার করছে। বশিরকে পেটে ধরা ছাড়া আর কী করিনি ! খাওয়ার পর নিজের আঁচল দিয়ে মুখ মুছে দিয়েছি, কোন অসুখ হলে সারারাত জেগে সেবা করেছি, এই বলে আমেনা বেগম আত্মনাদ করছেন। গত দুই বছরের সব স্মৃতি আমেনা বেগমকে তাড়া করছে।
পাশের ঘর থেকে বশির এসে বলল, মা একটা কথা বলব?
আমেনা বেগমের বুকটা নাড়া দিয়ে উঠলো। আঁচল দিয়ে চোখ মুছে জানতে চাইলেন কি বলবি বাবা বল?
মা তোমার যদি আপত্তি না থাকে তাহলে আমরা তিনজন একত্রে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে যেতে চাই। শুনেছি জায়গাটা খুব সুন্দর। সাগরের ঢেউ, সূর্য ডুবার দৃশ্য, জোয়ার ভাটা আর কত কী !
ঠিক আছে তাহলে আমরা আগামীকাল রাত দশটার ট্রেনে রওনা হবো।
বাবলু তো খুশিতে আত্মহারা, এই প্রথম সমুদ্রের ঢেউ দেখবে, শামুকের মালা, লোনা পানি ইত্যাদি। আমেনা বেগমের যাওয়ার তেমন কোন ইচ্ছা ছিল না, তবুও বশির যেহেতু ইচ্ছা প্রকাশ করেছে সেই কারণে যাওয়া।
শীতকাল। কাপড় চোপর নিয়ে রাত দশটার ট্রেনে রওনা হল। হিম বায়ুতে ট্রেন ঝনঝন শব্দে চলছে। বশিরের এই সময় কার কথা যেন মনে পড়ছে। কে যেন অনেক বার সমুদ্র সৈকত দেখতে যেতে চেয়েছিল কিন্তু আর যাওয়া হয়নি। তার নামটা মনে আসছেনা। আজ বশির যাচ্ছে হয়তো ভাল লাগবে না কিংবা লাগতেও পারে ! বিভিন্ন্ন কথা বশিরকে জড়িয়ে ধরলো।
ট্রেন স্টেশনে থেমেছে। ওরা তিনজন ট্রেন থেকে নেমে এক হোটেলে উঠলো। সকালের নান্তা শেষ করে বশিররা সমুদ্র তীরে গেল। কত হাজারে হাজার মানুষ এসেছে সমুদ্র তীরে তাদের আপন কাছের মানুষকে নিয়ে। কিন্তু বশির একাকি দাঁড়িয়ে ঢেউগুলোর দিকে তাঁকিয়ে আছে। যদিও ওর মা ও ভাই সাথে এসেছে তবুও ভালো লাগছেনা।
বশিরের মন আজ ঢেউগুলোর সাথে মিশে যেতে চায় দূর মহনায়, যেখানে শুধু প্রেমের বন্দর, নেই রিক্ততা, কোন হতাশা। কোন বিরহের সুর নেই। বশির একটি বড় পাথরের ওপর বসে আছে। হঠাৎ ভাবনায় একটি কবিতা লিখে ফেললো সমুদ্রের ঢেউকে উদ্দেশ্য করে---
ঢেউ তুমি ঢেউয়ের মত
                       আমার মত নও  তো,
 আমার মত আমার প্রিয়া 
                                                                              তুমি তা জানো তো ।
দুপুরের খাবার শেষ করে আবার সমুদ্রের ঢেউ দেখতে গেল ওরা। তারপর হিমছড়ি চললো। ঝরনার পাড়ে দাঁড়িয়ে বশির এক দৃষ্টিতে তাঁকিয়ে তার কলকল শব্দ শুনতে পেল।
সন্ধার আগে ওরা তিনজন হোটেলে ফিরলো। রাত নয়টার ট্রেনে ফিরতে হবে। যে সার্ট ও প্যান্ট পড়ে জলে নেমেছিল তা লোনায় দাগ হয়ে গেছে। সার্টের পকেটে লবন ভরে গেছে। কিছু হালকা খাবার খেয়ে নিল তিন জন। এই সমুদ্র সৈকত বিদায় দিয়ে বশিরের কিছুতেই যেতে মন চাইছে না। এই সৈকতের মাঝে বশির একজনকে খুঁজে পেয়েছিল অদৃশ্য আবেশে। কিছুটা সুখের পরশ উঁকি দিয়েছিল। এই সামান্য সময় বশিরের হৃদয়ে গাঁথা থাকবে।
জানালা বেয়ে বাহিরের দিকে তাঁকিয়ে আছে বশির। মনে হয় গাছপালা বাড়িঘর সব পিছনে পালিয়ে যাচ্ছে। বশিরের মনকে তা দোলা দিচ্ছে। আমেনা বেগম, বাবলু ও বশির একই লাইনের সিটে বসে আছে। এগারোটার দিকে বাবলু ও মা ঘুমিয়ে পড়েছে কিন্তু বশিরের চোখে ঘুম আসছে না। তার চোখে শুধু সমুদ্র সৈকতের ঢেউগুলো ভাসছে আর তার কথা মনে পড়ছে। বিভিন্ন কথা ভাবতে ভাবতে হঠাৎ বশিরও ঘুমিয়ে  পড়ে। 
ট্রেন কুমিল্লার কাছাকাছি। পাঁচ ছয়জন মুখোশধারি লোক বশির ও বাবলুর বুকে পিস্তল ধরে বলল, টাকা পয়সা সোনা দানা কাপড় চোপড়  যা আছে সব দিয়ে দে নয়তো ফুটা করে দিব।
আমেনা বেগম ডাকাতদের পায়ে ধরে বলেন, দয়া করে আমাদের যা কিছু আছে সব নিয়ে যান তবুও আমার বাজানদের মারবেন না। বশির ডাকাতদের সাথে একটু জোর করায় মাথায় একটু আঘাত লাগে তাতে ও অজ্ঞান হয়ে যায় । সামনের স্টেশনে ট্রেন থামলো বশিরকে হাসপাতালে নিয়ে যাওয়া হল। এত রাতে কী আর রোগী ভর্তি করা যায় ! তবু অনুরুধ করে ভর্তি করা হল। সেদিন আর বাসায় ফেরা হল না। রক্তে বশিরের দেহ ভিজে গেছে। ডাক্তার বললেন, মাথায় আঘাতটা একটু বেশী লেগেছে ব্রেনের ওপর চাপ পড়েছে, বলা যায় না কী হবে। আল্লাহকে ডাকেন।
এই অচেনা এলাকায় বাবলু ও আমেনা বেগম অন্থির হয়ে পড়লেন, কোন চেনা জানা নেই। কী করবেন ভেবে পাচ্ছেন না। অনেকক্ষণ পরে হঠাৎ বশির চোখ খুঁললো কিন্তু কোন কথা বলছে না। শুধু মা আমেনা বেগম ও বাবলুর দিকে তাঁকিয়ে আছে।
বশির বিছানায় শুয়ে আছে, আমেনা বেগম তাকে জিজ্ঞাসা করলেন, এখন কেমন লাগছে? গতকাল রাতে ট্রেনে আমাদের ওপর ডাকাতরা আক্রমণ করেছিল তখন তুই মাথায় আঘাত পেয়েছিলি আর এই হাসপাতালে এনেছি।
আমি কেন ট্রেনে যাবো, আমি তো আপনাদের চিনি না। আপনারা কে? আমার নন্দিনি কোথায় যাকে নিয়ে আমি পাহাড়ে বেড়াতে গিয়েছিলাম। হঠাৎ পা পিছলে পড়ে যাই।
আমেনা বেগম অবাক হয়ে বশিরের পানে তাঁকিয়ে রইলেন। বললেন, বাবা বশির আমি তোর মা আর বাবলু তোর ছোট ভাই। আমাদেরকে চিনতে পারছিস না?
কি আবোল তাবোল কথা বলছেন। আপনারা কেন আমার মা ও ভাই হবেন? আমার মায়ের নাম মনিকা বাপের নাম করিম শেখ আর আমার একমাত্র বোন চাপা।
 আমেনা বেগম ডাক্তারকে পাশের ঘরে ডেকে নিয়ে বললেন, একি হয়ে গেল, আমার ছেলে আমাকে চিনতে পারছে না। বাবলুকেও অস্বীকার করছে।
ডাক্তার বললেন; একটি সত্যি কথার উত্তর দিন। বশির কি আপনার পেটে ধরা সন্তান নাকি পালিত সন্তান?
কিছুক্ষণ চুপ থেকে আমেনা বেগম বলেন, বশির আমার পেটে ধরা সন্তান না হলেও নিজের সন্তানের মত স্নেহ মমতা দিয়ে বুকের মাঝে আগলে রেখেছি। কখনও বুঝতে দেইনি দুঃখ কষ্ট কাকে বলে। আর সেই সন্তান যদি আমাকে অস্বীকার করে তাহলে কেমনে বাঁচবো, বলেন ডাক্তার সাহেব?
ওদিকে বশির বলছে, আমি বাবা মার কাছে যাবো, আপনাদের সাথে যাবো না। আমেনা বেগম কাছে গিয়ে বললেন, আগে আমাদের বাসায় চলো তারপর ঠিকানা জেনে তোমাকে তোমার বাবা মা’র কাছে পৌচ্ছে দিব।
ওরা তিনজন গাড়ি চড়ে প্রায় বিকাল চারটার সময় বাসায় ফিরলো। আমেনা বেগমের মনে কোন শান্তি নেই শুধু ফুপিয়ে কাঁদছেন কিন্তু প্রকাশ করতে পারছেন না। বশিরকে তার ঘরে নিয়ে বললেন, মনে করে দেখো তো বশির এই ঘরে তুমি থাকতে গান গাইতে বন্ধুদের সাথে আড্ডা দিতে। এসব মনে করার চেষ্টা করো !
অন্য কী ঘটেছে আমি জানি না, শুধু আমার চোখের সামনে ভাসছে মা বাবা আমাকে ডেকে বলছেন, ওরে খোকা আমার বুকে আয়। এক মাত্র বোন চাপা, তার মুখ থেকে কতদিন যেন ভাইয়া ডাক শুনিনা। আমি তাদের কাছে যাবো আমাকে সেখানে নিয়ে চলুন। আচ্ছা আপনাদের সংসারে আমার আগমন কতদিন ধরে?
মা আমেনা বেগম একটি দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল। গত দুই বৎসর যাবৎ তুমি আমাদের সাথে আছ। এর মাঝে কোনদিন তোমার বাবা মা বোনের কথা তুমি বলোনি। তারা বেঁচে আছে না মরে গেছে তাও তুমি তখন বলতে পারোনি, শুধু কেঁদেছো। আমার ইচ্ছায় তোমায় আমার সন্তানের মত লালন পালন করেছি।  তারপর তোমাকে ক্লাস নাইনে ভর্তি করে দিলাম এ বছর তুমি ক্লাস টেনে।
আমি তো এস এস সি পাস করেছি। যাক- আমাকে যেহেতু আপনি ছেলের মত আদর দিয়ে স্নেহ দিয়ে বুকে ধরে রেখেছেন, সেহেতু আপনি আমার মা। মা আমাকে বলুন, আমাকে কিভাবে খুঁজে পেলেন?
সেদিন আমি আমার এক মাত্র সন্তান বাবলুকে নিয়ে আমার এক আত্মীয় বাড়িতে বেড়াতে যাচ্ছিলাম। প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসছিল। চারদিকে অন্ধকার, আকাশটা মেঘে ভরা, মেঘের গর্জন মাটি কাঁপিয়ে তুলছিল। তবুও পথ দিয়ে হাঁটছি। হাতে ছিল টর্চ লাইট। হঠাৎ কাছেই পথের ধারে একটা মানুষ পড়ে থাকতে দেখি। রক্ত মাখা মুখ, রক্তে সারা শরীর ভিজে গেছে। মাথায় ক্ষত দাগের চিহ্ন। কনকনে শীতে কাঁপছে। আমি আর বাবলু তাকে তাড়াতাড়ি তুলে মূল পথে নিয়ে এলাম। অনেক কষ্টে একটা ভ্যানে তুলে হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার বললেন, অনেক রক্তক্ষরণ হয়েছে, রক্ত দিতে হবে। ভাগ্য গুণে ঐ হাসপাতালে রক্ত পেয়ে গেলাম। পরের দিন সকাল দশটায় ছেলেটির জ্ঞান ফিরলো। আর আত্মীয় বাড়িতে যাওয়া হল না। আমি জিজ্ঞাসা করলাম তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? কে কে আছে তোমার?
কোন উত্তরই দিতে পারল না। শুধু কাঁদতে থাকে। আর সেই থেকে তাকে আমাদের মাঝে রেখে দিলাম। তুমিই হলে সেই বশির। আর কখনও জানতে চাইনি তোমার পরিচয়। নিজের সন্তান বাবলুর সাথে তোমাকেও আদর স্নেহ ভালবাসা দিয়ে বুকে আগলে রেখেছি। কখনও বুঝতে দেইনি তুমি আমার সন্তান না। আজ আমার বুকটা ভেঙ্গে যাচ্ছে কেমনে তোমাকে বিদায় দিব? আচ্ছা বশির তোর পুরানো জীবন সম্পর্কে সব মনে আছে?
জি সব মনে আছে। আপনাকে সব বলব যদি শুনতে চান।
তাহলে বল..
                                                               সমাপ্ত                                     
কবি ও কবিতা

কবি ও কবিতা

রক্তিম ফুলে ভেজা তোমার
অবাক করা দু-খানি চাহনি,
ভুলি নাই আমি ভুলি নাই
কখনো ভুলতে পারিনি।

সন্ধা আকাশের বুকে তুমি আমার
লক্ষ তারার মাঝে একটি চাঁদ,
তুমি আমার বুকের মধ্যেখানে-
থাকো, তোমার চলা অবাধ।

শত রিক্ততা শত ব্যর্থতার মাঝে
কষ্টগুলো আমায় পুড়ায়,
তোমার মাঝে ডুবেছি তবু পাইনা-
কেন, এ হিয়া তলায়।

আকাশের কথা আমার ব্যাথা
একই পথের পথিক,
শূন্য হৃদয় আমার, তোমায় চায়
কখনো দিওনা মনে ধিক।

একা ছিলাম তোমার দেখায় পেয়েছিলুম
সাত সাগরের মহনা,
ফুলশয্যা মরে গেছে চৈত্রের খরায়
তাই আমি আপনার না।

কিছু স্বপ্ন আশায় থাকে
পাওয়া না পাওয়ার গল্প,
হয়তো আমি হারিয়েছি সব
পেয়েছিলাম যে অল্প।
                                                              তারিখ ও সময়:- ২৭/০৬/২০০৫, ১৩-৫০

কবি ও কবিতা

আমি তোমাকে চাই সাঁঝ বেলাতে
যখন গোধূলীর লগ্নে উল্টো আকাশে
মূদু হাওয়া বইতে থাকে,
আর তখন আকাশের তারাগুলো
ক্লান্ত দিন শেষে উদ্ধিপনায় জাগে-
নব স্বর্ন শিহরে।

আমি তোমাকে চাই গভীর রজনীতে
নেই কোন কোলাহল
থাকবেনা কোন স্বার্থযুক্ত চাহিদা।
শুধু তুমি আমি দু-জনা
দুটি মন একই মহনা।
গাইবো গান মন বদলের
আর হারিয়ে যাবো দূর গগণে।

আমি তোমাকে চাই শেষ বিকেলে,
সৃর্যটা ধীরে ধীরে আলোহীন
আর হিমেল হাওয়া বইবে।
কিছু দূরে পাশাপাশি থাকবো-
মনের কথা কইবো
জীবনের তরী ভাসাবো
আর তুমি বৈঠা বইবে
শিশির ভেজা ঘাসের উপর ।

আমি তোমাকে চাই ফুল রুপে,
হৃদয়ের জমিনে মালা গাঁথবো
আর সারি সারিতে ঝুলিয়ে রাখবো
মৌ মৌ গন্ধ ছড়াবে,
কিন্তু মধুর খোঁজ পাবেনা
ভ্রমরগুলো ব্যর্থ ছুটাছুটি করবে !
কারণ, তুমি থাকবে হৃদয়ে বন্দি।

আমি তোমাকে চাই রিমিঝিমি বৃষ্টিতে,
বৈশাখি ঝড়ের প্লাবনে মিশে-
দু-জন মিলে সাঁতার কাটাতে,
আর দূর নদীতে পানকৌড়িগুলো-
জলের সমারহে খেলবে,
তোমার দেহখানি ভিজে যাবে
আমার পানে অপলকে থাকবে।

আমি তোমাকে চাই খর তাপের বেলায়,
সময়টায় তৃষ্ণা লাগে
বুকটা চৌচির হয়ে যায়,
তুমি পাশে থাকিলে, তাহা শিহরন
আমার দেহখানি সতেজ হবে।

আমি তোমাকে চাই দখিন হাওয়ার মাঝে
সর্ব দেহের ক্লানি- যেন নিঃশেষ হয়,
উদিত হয় সুভাসিত লগ্ন।
আমার দেহ খানি নব সাঁজে-
চির সবুজ অরণ্যে ভরে যাবে।
তুমি এসো, এই হৃদয়ে
ভালবাসার বন্ধন মায়ায়,
কোন তর্কে নয় প্রেমের-
পূস্পমেলা মাতাল হাওয়ায়।
                                                            তারিখ ও সময়:- ১১/০৭/২০০৫, ০৯-৫০

কবি ও কবিতা

আমি নইতো কোন যোদ্ধা, তবু
মনের সাথে করি যুদ্ধ,
চারদিকে সন্ত্রাস, হাইজ্যাক, খুন জখমে আবদ্ধ।
আমি নইতো কোন কবি, তবুও লিখে যাই-
আপন মনে সবার সবি।
আমি নইতো কোন চিত্রশিল্পি,
তুমি বাংলার প্রকৃতি করি অনুলিপি।
আমি নইতো কোন কন্ঠশিল্পি,
তবু মনের খেয়ালে গেয়ে যাই দুঃখ সুখের কপি।
আমি নইতো কোন রাখালির বাঁশী,
তবু বেজে চলেছে সুরের আকাশে-
সে শুধুই অভিনাষী।
আমি নইতো কোন ফাগুন বেলার কোকিল,
তবু ডাকি ক্ষণে ক্ষণে নেই তার মিল।
আমি নইতো কোন মায়ের যোগ্য সন্তান,
তবু আমার দায়িত্ব রাখিতে হবে মান।
আমি নইতা কোন সন্ত্রাসি-
তবু সেই পথে ধাবিত, কারণ
মায়ের মুখে আহার দিয়ে দেখিতে হাসি।
আমি নইতো কোন খুনি,
তবু খুন করি তাদের, যাদের জন্য-
সমাজ আজ কলংকিনি।
আমি চাই না হতে ক্ষমতাধর,
তবু চাই তাদের জন্য যারা-
পায় না খাবার পায় না কাপড়।
আমি চাইনা কৃত্রিম ভালবাসান্নিত,
তবু চাই তাদের, যারা আজ শত যন্ত্রনা-
দুঃখে কষ্টে জর্জরিত।
আমি নইতো কোন হিংস্রো প্রাণী,
তবু গর্জন আমার মাটি কাঁপানো-
এই ফুল মেলা অরণ্যে, অবাধ্যে প্রানহানী।
আমার নেই কোন মন দুঃখ কষ্ট বেদনায় আহত,
তবু চাই কারণ, সবাই আজ-
এ মর্ম কাতরে আক্রান্ত ।
আমি চাই আমার দেহ হবে লৌহের মত,
মায়ের চোখের জল মুছে দিব-
আছে যে কষ্টের ক্ষত।
আমি চাইনা দৃষ্টি,
সইতে পারবোনা মা বোনের আহাজারি-
আমি খেতে চাইনা অন্ন্‌ আহার,
যে অভাবে শতত মা কাঁদে দ্বারে দ্বার।
আমি চাইনা এই আলো বাতাস,
যাহা মুছিতে পারেনা আঁখি জল-
কোন সর্বনাষের আভাস।
আমি চাই বারেবার চাই সেই পরিবেশ
পূর্ণতা পাবে সকল মৌলিক চাহিদা, অশেষ।
                                                          তারিখ ও সময়:- ১৭/০৬/২০০৫, ১০-১০

sislam8405

{Facebook#https://www.facebook.com}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget