Articles by "গীতিবীণা পার্ট -১"

সেই যে চলে গেলে কবে, ভুলে গেছো,
যা ভুলে থাকা হল না,
মনে যে দাগা দিলে কবে, পিছু ফেলে,
তা কভু সরানো গেলো না ।
কবির মন
সেই আলো বাতাসে, দুর্দশা ব্যাথি,
আমার মনে বাজে সদাক্ষণ,
বয়ে যাই পোড়ে হৃদয়, বিজনো বেলায়,
কোথায় গেলে ওগো মোর রমণ।  
হয়না না তারে ছাড়া, কিছু কেবা ভাবিবার,
আশা মনে কথাকলি যাতনা ।

একা চলি জীবনের, সবটুকু পাওয়া নিয়ে ব্যাদনায়,
পথের দেখা সেই কবে হারানো ইতিহাসে-
খেলি তবু মিছে ভরসায় ।
তোমার আমার এই পেছনের কিছুকালে
কী ছিল আর কী ছিল না ।

সাইফুল ইসলাম
২৬-০৩-২০১৯,  ১১-০০


ও মেয়ে ও সুন্দর
আগুনেরও গড়ন যে তোর
সব কিছু যে পোড়ে মারো
পোড়াওনি তো আমার অন্তর
প্রেমে পড়ব তোর প্রেমে, পুড়বো না প্রেম দহনে
আমার ক্ষতি চাইলে কভু তোমার ক্ষতি জীবনে(২)

শুকতাঁরা সুখের খুঁজে
মন খুঁজে মন মনের মাঝে
দিবারাতি তোমার স্বপন
সত্যি হবে প্রেমী তুমি নিজে
আমার মনে ভাঙ্গন দিলে, মারবো রক্ত ক্ষরণে 
আমার ক্ষতি চাইলে কভু তোমার ক্ষতি জীবনে(২)

দেখিনি তো দেখলাম তোরে
চোখ সরেনা নজর ফেলে
আমার কাছে চাইলাম তোরে
কেমনে তোরে যাবো ফেলে
আকাশ বাতাস দেখলো তোরে স্বপ্ন সন্ধিক্ষনে
আমার ক্ষতি চাইলে কভু তোমার ক্ষতি জীবনে(২)     


দেখেছি যে তোরে আজ এই রোদেলা জমিনে
বুঝেছি যে তোরে, একটু সময়ে, একটু কথার অগোছালো ভাষার সন্ধানে ।
ওই চোখে, ওই মুখের মায়ায় পড়েছি
বুঝতে পারছি না তোরে কি মেয়ে ভালবেসেছি?(২)  

চাও ফিরে চাও বারেবারে চাও
দখিনের জানালা হয়ে উঁকি দাও
আমি দাঁড়িয়ে আছি, তবু আছি, কেন আছি
অনেকটা সময় পেরিয়ে গেল, ওই হাতটা বাড়াও ।
ওই চোখে, ওই মুখের মায়ায় পড়েছি
বুঝতে পারছি না তোরে কি মেয়ে ভালবেসেছি?(২)

জানি না সাড়া দিবে কি তুমি এই মেয়ে
বিকেলটা কি তবে বৃথাই যাবে দুঃখটা রবে এই হৃদয়ে
আমি পুড়তে চাইনা, কাছে নাও না,নেবে কি না
আহত করো না হৃদয়টা, ভালবাসার এই সময়ে।
ওই চোখে, ওই মুখের মায়ায় পড়েছি
বুঝতে পারছি না তোরে কি মেয়ে ভালবেসেছি?(২)


চলে যাও বন্ধু, ফিরে এসো না
ভুলে যাও বন্ধু, মনে রেখো না  
দুজনার দুটি পথ, এক আর হবে না 
ভালবাসা ভাল নয়, ভুলে থাকা যাবে না (২)

ফিরে যাই ঘরে, এ ঘর আমার তোরে দিয়ে ভরা 
এই ফাগুনে জানি ফাগুন পাব না, রবে শুধু দুঃখের নাড়া
এই আমি সেই তো নয় মিছে নিরাকার
বেদনায় কাঁদব, কেউ তো দেখবে না ।
দুজনার দুটি পথ, এক আর হবে না 
ভালবাসা ভাল নয়, ভুলে থাকা যাবে না (২)

সময় বয়ে যাবে সময়ের সাথে মিশে
আমাতেই আমি রবো দুঃখটা রবে পুষে
জল চাই শুধু জল পিপাসার এই বুকে
কেউ নেই কাছে দূরে সবই তো ছলনা
দুজনার দুটি পথ, এক আর হবে না 
ভালবাসা ভাল নয়, ভুলে থাকা যাবে না (২)



প্রেমে পড়ার সময় গেল
বয়স বেড়ে অনেক হল
কথায় পাব যে তোরে
প্রেম না হল তোর সাথে ওরে ও বন্ধুরে (২)

ঝরকা কাটা পাটখড়ির বেড়া
সবই দেখা যায়
সময় শুধু এলো গেলো
বন্ধুর দেখা দায় ।
পথের পানে শূন্য আমি একলা মন রে
প্রেম না হল তোর সাথে ওরে ও বন্ধুরে (২)

প্রেমের সুতা যে গজালও ওই
ছোট্ট মনের ঘরে
হয়না রে প্রেম কীসের ভুলে
ভুলটা  খুঁজি রে
বয়স টয়স চামড়া মরে মন তো না মরে
প্রেম না হল তোর সাথে ওরে ও বন্ধুরে (২)


আমার একটা ছোট বাবা আছে বুকের ভিতরে
আমার একটা শিশু বাজান আছে মনের মাজারে,
সে যখন কাঁদে আমি কাঁদি, যখন হাসে আমি হাসি,
তাহার ভালো থাকায় আমার জগত ভালো রে,
আমার সোনার মানিক ভালো থাকুক দোয়া করি রে;
আমার চোখের তাঁরা সুস্থ থাকার আশা করি রে ।

বাবা বলে ডাকি যখন, পেছন ফিরে তাকায় তখন;
বাজান বলে ডাকি যখন, এদিক সেদিক নজর তখন;
সামনে যাই হাত বাড়িয়ে, দেয় বাবা হাত এগিয়ে
আসে আমার কোলে;
বুকে নিয়ে চেপে ধরি প্রাণটা জুড়ায় রে।

খেতে বসলে একটু খায়,  হামাগুড়ি দিয়ে দৌড়ায়;
উঁকি দিয়ে ডাকি যদি, খেতে ছিল তা ভুলে যায়;
হাত ধরে কোলে উঠবে, গায়ে মুখের খাবার মুছবে
বা বা বা বা বলে;
দুই গালে তার চুমো দেই বাজান ডাকি রে।

ঘুমের ঘরে কেঁদে উঠে, থাকলে আমি রাখি বুকে;
একটু পড়ে আবার ঘুমায়, আদর করি হাতটা রেখে;
বাজান সারা ঘরটা জাগায়, ঘরটা দোলে সুখের নেশায়
 চোখের মনি জ্বলে;
বড় হবে আমার বাজান সত্য অন্তরে।


Bangladeshবাংলাদেশ
কত স্বপ্ন দেখে চলি, কত কথা গানে বলি;
মাটির সাথে বুক থাকি, ভালোবেসে  মিশে থাকি ;
মুক্ত বাতাসে ওড়ে পতাকা লাল সবুজের এ দেশ।

বাংলাদেশ সে তো বাংলাদেশ
রক্তে কেনা বাংলাদেশ
বাংলাদেশ আমার বাংলাদেশ
উঁচু মাথায় রাখি বাংলাদেশ।

গানে সুরের দেশ বলি, মনের কথা মুখে বলি;
 লালন হাসনের গান বাজে, মনটা রয় না কাজে
একতারায় পাগল করা, বাংলার রুপ তাতে ধরা;
পরাধীনতার কথা জানি, স্বাধীন দেশটা তো মানি;
মুক্তির সংগ্রাম নয় মিছে, স্বাধীন দেশে আছি বেঁচে;
মা বোনের ইজ্জতের দাম, এ দেশটা তো কিনলাম ;
কৃষকের ফসলে শ্যামল, শ্রমিকের ঘামে ভেজা কপল;
সকাল থেকে রাত খাটে, দু বেলা দু মুঠো না জোটে;
ভাতে মাছের কাল নেই, সোনালি দিন গুলি গেল কই ;
শেখ মুজিবের এ দেশ, শহীদ জিয়ার এ দেশ।


নষ্ট রাজনীতির বেড়াজাল, শিক্ষানীতিতে শুদ্ধতার অকাল;
অফিস আদালতের কাজ, ঘুস কারবারিতে পড়ে ভাঁজ ;
রাস্তা ঘাট ভাঙ্গা চুড়া, যানজটে শহর ভরা;
শ্লোগানের মোরা মুখরিত, আন্দোলন করি অবিরত;
স্বপ্নটা কী ছিল, এ দেশটা কী পেলো;
শান্তনা আছে শান্তি নেই, অশান্তি যে সদাই;
মসজিদের আযান শুনি, নামাজে পড়িনা শয়তানি;
কোরআন হাদিস  পড়া কই, মুক্তি নেই ধ্বংসই;  
দুচোখ যায় অন্ধকারে, আলোটা কাছে রয় পড়ে;
নজরুলের এ দেশ, রবি ঠাকুরের এ দেশ।


সত্য কাজে  কয়জনা, মিথ্যেই তো শান্তনা; 
ছুটে চলা পথ ধরে , জীবন থামেনা কারো ডরে;
চিকিসার নামে হয়রানি, কমিশন নিয়ে দৌড়ানি ;
মেধা দিয়ে কী হবে, চাকরি কেউ না দিবে;
বেকারের কষ্টটা কত, প্রাণ বায়ু যায় অবিরত;
অনাহারে দিন কাল যায়, কুকুরের খাবার তাঁরা খায়;
বাটপারি আর লুটতরাজ, খুন জখম যেন নিত্য কাজ;
মনুষ্যত্ব আর বিশ্বাস, ফুরিয়ে গেছে তার আভাস ;
প্রেম প্রিতি ভালোবাসায়,  বাঁধা হবে ঘর আছি আশায়;
শহীদ সোহরাওয়ারদির এ দেশ,  জীবনানন্দের এ দেশ।


সাইফুল ইসলাম,  তারিখ ও সময় ;- ১৭-০৫-২০১৭, ১৭-০০


কে যাও তুমি এই মেঘলা সময়ে
আমার নিভে থাকা চেতনাবোধ জাগিয়ে
ধ্যান মগ্নতায় ছিলাম অনেকটা সময়
কী বাতাস লাগালে তুমি এই হৃদয়
ছিন্নভিন্ন এই জীবনে যেন এলো এক নব উদাসী বাওয়া
হারিয়ে গেলাম প্রেমারি আবেশে ফুলকলির হাওয়া(২)

মেঘ সরে গেছে কি? নাকি নব উদ্যমে তার আবার ছড়াছড়ি?
এবার সব উপুড়ে দিবে অগোছালো ধ্বংস কামুড়
না না না এমন তো মনে হচ্ছে না, এ এক স্পর্শের মায়া
ছিন্নভিন্ন এই জীবনে যেন এলো এক নব উদাসী বাওয়া
হারিয়ে গেলাম প্রেমারি আবেশে ফুলকলির হাওয়া(২)


এক অন্ধকারে কতকাল যেন পড়ে আছি দুরাশায় মজে
পথ পাইনা একটু আলোর দিকে যাবো স্বপ্নের সাথে কুঞ্জে
 জীবনের সাথে জীবন তো মেলেনি, এবার কী প্রেম মায়া
ছিন্নভিন্ন এই জীবনে যেন এলো এক নব উদাসী বাওয়া
হারিয়ে গেলাম প্রেমারি আবেশে ফুলকলির হাওয়া(২)


মনে মনে বলি তুই যে আমার সাথি
চোখ মেলে তাকিয়ে খুঁজি সেই সব দিনরাতি
একা একা অদূর আলাপের সেই শব্দটা যেন শুনি
নেই কিছু নেই, রয়ে গেছে যা তা মিশিয়ে দুঃখটা বুনি
কোথায় গেলো সেই প্রিয় মানুষটা, যাকে ভেবেছি এই জীবনের জীবনটা (২)

ফুল নেই, সারা বাগান খুঁজে একটাও ফুল আমি পাইনি
বিরহী ভরা হৃদয় আমার কাঁটায় ভরে গেছে তুমি তা দেখনি
কাঁদি না আমি, কেন কাঁদব, কষ্টে ভরা এই মনটা
কোথায় গেলো সেই প্রিয় মানুষটা, যাকে ভেবেছি এই জীবনের জীবনটা (২)

পর হয়ে গেছো, বহুদূরে জানি তোমার নতুন আবাসন
ভয় পেয়োনা কখনো তোমায় দেখতে যাব না একটুক্ষণ
ভালোবেসেছিলাম, মনে রাখোনি, তাই ভালো নেই হৃদয়টা
কোথায় গেলো সেই প্রিয় মানুষটা, যাকে ভেবেছি এই জীবনের জীবনটা (২)

sislam8405

{Facebook#https://www.facebook.com}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget