Latest Post



আমি তব সনে, মন বাওয়া পল্লবে
সৃজনে গাঁথিনু, অন্তর নিপে দামিনী 
কেন ডাকোনি হে, যবে ছিলেম স্বরবে
কাল গেল কাঁদি, না পেলুম সঙ্গবিনী;
ব্যাথা বহি বুকে, না জানে তাহা কুহুকি
অন্ধ সনে থাকি, হেথা যেন মৃত ফোয়া
মজি এইখানে, কেউ নেই যারে ডাকি
দেয়নি আদর, যা মিশে জীবন ছায়া ।

ভুলি যেন তাহা, কোন কালে যাহা ব্যাথি
দিনু মোরে উহু, রহিনু তা তন্দ্রা ধরে
গাহি সেইতো হে, যবে দিপ্তমুখি সাথী
সুখ চাহি ক্ষণে, ক্লান্তি শুধু পোড়ে মারে;
তুুমি আমি সেই, কতকালে ধরে মরা
নেই ছিল কিনা, কিছু মনটান প্যারা ।


সাইফুল ইসলাম
২-৫-২০১৮, ১১-৩৫ AM

kobirmon
স্বপ্নরা স্বপ্নেই, চির জাগ্রত আপনে
খেয়াল আবেগি, সুখ দুঃখে একাকী
কানন কুহুকি, দিবারাতি বাঁধা মনে
অনন্ত যামিনী, রক্তকোষ দেয় ফাঁকি
তবে যাই হোক, যেদিন কাল মরণে
কী বলিনে তথা, ভাষাহীন মুখ ঢাকি
মনু নয় যথা, তথাকারে তিনি খুনে
রক্ত মরে পড়ে, কেউ নেই দেখে রাখি

সময়ের সাথে, কেউনা বুঝে সত্যতা
মিথ্যের পেয়ালা, আজি ছুঁড়ে দেই মাঠে
মম মন রুদ্ধ, মুক্তি কোথা নাই ব্যথা
শান্তির পতাকা, মোরে না আপনে ডাকে
আসি না ফিরি তো, বুঝে মন পেছন গীতি
ফুলডোরে মৌন, বাঁধি সেথা রীতিনীতি

সাইফুল ইসলাম
২৯-০৪-২০১৮, ২৩-১৫



ভুলে গেছি তোরে, মনে না রাখার মত
কষ্ট পাই যা তা, খেয়ালি আবেশে আঁকা 
যেভাবে হারাই, সেই তো বুকের ক্ষত
মনে রাখি তাহা, পাঁজরে বেঁধে অরেখা ।
কতদিন আমি, এই পথের পাথারে
ঘুমহীন আছি, সময় কাটাই পার
কেউ নেই কেন, ডাকি শুধু যারে তারে;
স্বপ্ন থাকে জেগে, কুয়াশায় সঙ্গ তার ।


মুছে ফেলি তারে, তার কায়া ফুলমুখি
ঝেড়ে ফেলি কান্না, যাতে ছিল আবেগিরা
ধুয়ে রাখি সব, সেইতো যাহা অসুখি-
আপনার মত, ব্যর্থতাই হোক গড়া ।
ঘরে থাক মন, জীবনধারা নিজেতে
সত্য বুকে বাঁধি, মিথ্যের দড়ি কূপেতে ।



সাইফুল ইসলাম
২১-০৪-২০১৮, ১৭-০০



কবির মন
.
আমি কঠিনিয়ায়,
ফুলকে আমি ফুলের মত জানি না,
তার থেকে গন্ধ নেবার আশা পোষণ করি না,
তাকে আমি প্রশংসায় বসাই না;
একটু জলের আশা আমার কাম্য নয়,
মাঠের পরে কতনা জলের ছড়াছড়ি
ওরা আমায় ঘর্সণে কঠিন বানিয়েছে,
পরাণটা  কঠিনের কঠিন, নরমের ঠাঁই নাই ।

২৯. আমি নেতা,
জনগণের ভোটে নির্বাচিত তুখোড় নেতা,
আমার আছে বড় বড় কথা বলার অভ্যেস,
কাজের কাজে আমি সদাই পাজি;
টাকার ওপরে আমি ঘুমাই, থুঁ থুঁ দেই-
গরিবের খাবার থালায়,
ওরা তবুও আমায় নেতা বলতেই থাকে,
তখন আমার খুশি দেখে কে !

৩০. আমি ছাত্রদলে,
নজরুলের রণ সঙ্গিতের সুরে আমি বাঁধা,
উতাল পাতালে স্বর্গ মাতালে আমি তৈরি হচ্ছি
তাঁর এক একটা বাহুর সনে;
আমার দুহাতে আছে শক্তি বুকে বল,
আছে চিন-া চেতনায় পথের দিশা,
আছে অধিকার ফিরিয়ে আনার জন্য গঠিত
একদল সত্যের পথে থাকা ছাত্রদল।

কবির মন
আমি শৈশবে,
আমি হাফ প্যান্ট পড়া খালি গায়ে থাকা হালকা পাতলা ছেলে,
না আছে শীতের কাপড় জড়াবার সামর্থ
না আছে ভালো খেতে পাবার আশায় মায়ের দৌড়ে ছুঁটে চলা;
যাই আসি স্কুলে, স্কুলে তো নয়, যাই বই খাতা রেখে অন্য কোথাও,
আবার ফিরি ছুটির ঠিক সময়ে,
একবারও তো ভাবিনা কতটা ক্ষতি আমার করছি ?
অতঃপর মা বসে আছেন আমার আশায় ।

২৬. আমি কিশোর,
আমার ছোট ছোট হাত পাগুলো ক্‌্রমেই বড় হচ্ছে,
মনে হচ্ছে আমি কিছু করতে পারব,
অবুঝের মত তাঁকিয়ে থাকা কাল পেরিয়ে গেছে;
লেংটা থাকাটা এখন একদমই হয় না,
চোখে লাজের ভাবটা অনেক বেড়েছে,
সম বয়সি মেয়েদের দিকে তাঁকিয়ে থাকা,
তাদের নিয়ে কিছু নতুন ভাবনা দমানো যাচ্ছে না ।

২৭. আমি পিপাসিত,
নয় তা গ্লাস জলের জন্য,
যেন বুকটা দাউ দাউ করছে চৌচিরে,
এখনি থেমে যাবে জীবনের সব চাওয়া পাওয়া;
একটা সভ্য সমাজের জন্য পিপাসিত,
যেখানে সকল মানুষেরা থাকবে তৃপ্তিতে,
সকালের আলোর মত জীবন ভরে যাবে সুখে,
মাঠে ঘাটে মানুষের জয় জয়কার ।

কবির মন

আমি দামিনী,
সকালের বুকে আলোর ঝলক বাতি দিতে আঁকি-
স্বপ্নে সাঁকো, দুপুর পেরিয়ে অতঃপর হয় বিকেল,
করি রচনা রাত্রীর অন্ধকার দূর;
একদিন কালে স্বপ্ন দেখি,
থাকবে না কোন ভয়াভয় এই সমাজ-
সংসারের বুকে ব্যর্থ মরণায়,
আমি তথাই একক রুপে বিদুৎতায়িত ।


২৩. আমি জয়,
খেলি খোলাসায়, জয়ের মাতনে যেতে রাজি-
সুদূর মৃত্যুপুরীর রাজ্যে, বাজাই গীতি,
একখন্ড বেঁচে থাকার সাহসী জয়গানে;
পুতুল নাঁচে আমি মজি নাকো,
দূর্বল আশার টানে অবশেষে কিনা শূণ্য হাতে-
ফিরতে হবে মায়ের কাছে,
নাহ্‌ ! আমি সর্বদাই জয়ে।!

২৪. আমি ঝড়,
সারা পৃথিবী জুড়ে আমার ছায়া কায়া ছুটে বেড়ায়-
দিক থেকে দিগন্তে, খেলি তান্ডবের খেলা বাতাস ও পানির সাথে,
ভাঙ্গি ঘর ভাঙ্গি পৃথিবীর কোষাক্ত রস;
এই সব সেই সবে আমার খেলাতল সকল উথলে দেয়,
আনি শান্তির ফরমান, নয় তা মিছে ভরসার ক’খন্ড
ব্যর্থ পাথরের আঘাত,
যেখানে কান্না দিয়ে শুরু, শেষটা জানা নেই।


কবিওকবিতা
দেওয়ার পরে চাওয়ার মাঝে স্বার্থকতা নেই
বরং তাহা থাকে ত্যাগের মাঝে,
সৃষ্টি পথ বেয়ে ঝুলে থাকে
ললাটে থাকলে কেউ না ফেরাতে পারে।

আমার ভালবাসা দৃশ্যায়মান কিছু চায়নি
তবুও সুখের বাসর জলাঞ্জলি দিয়ে-
বেদনার নৌকায় পাল তুলেছি।
আমি সুখগুলো দু-হাতে উড়িয়ে-
দুঃখের সাথে মিতালী করি,
আমি ভালবাসা পাওয়ার জন্য-
আগুনের পথ পেরিয়ে যাই,
কিন্তু পোড়াতে চাইনা।

ভোরে উঠে বকুল ফুলের মালা গাঁথি
ফুল দানিতে তাহা রেখে দেই-
অপেক্ষায় বেলা পেরিয়ে যায়,
ফুলের পাঁপড়িগুলো শুকিয়ে যায়
কন্যার আগমন তবুও হয় না।
আমার কোন অভিমান নেই,
নয়তো তাহার কাছে জবাব চাইতাম
মুছে নিতাম বিরহ প্রেমের ছোঁয়া,
প্রেম থাকুক প্রেমের জায়গায়
দুঃখ পাবো তবুও না প্রকাশ করিবো
আমার পাওনা আমার প্রাপ্প
কেউনা তাহার স্পর্শে আসুক।
আমি কাগজের নৌকার মত-
নদীর জলে ভেসে যাবো,
তবুও না কাউকে সাথে নিবো
ভালবাসা আমায় কি দিল ?
আমি তাহার খবর রাখিনা,
বরং ভালবাসা পাওয়ার জন্য-
কি করিলাম, কি করিবো তাই প্রধান।
ভালবাসার জন্য প্রিয়ার চোখের-
জল পড়িলো কিনা? তাহা দেখিবো না,
আমার হৃদয়ে তাহার জন্য-
কি পরিমান ভালবাসা আছে
তাহার বিশালতা উচ্চ দ্বারে নিবো।
আমি আমার তালে প্রেমের-
সাগরে হাবুডুবুতে ব্যাস্ত,
তোমাকে নিয়ে ভাবতে থাকি
মনে হয় তুমি কাছে আছো,
অথচ সবই কাল্পনিক
তাতে কিবা হবে ক্ষতি ?
লাভের হিসেবে কভু প্রেম হয়না
তাহা অজানা পথের মাঝে-
খোঁজে নিতে হয়।
                                তারিখ ও সময়:- ৩০-০৩-২০০৬,   ১৮/৪০


কবিওকবিতা
    ছিন্ন পাতা তরুর ঢালে লাগালে, 
তাহা কেউ কাউকে আপন করে নেয়না,
যদিও বিচ্ছেদ পূর্বে তাহারা ছিল-
স্পর্শক একই অঙ্গে মাখা।
কোন এক ঝড়ে তাহারা উভয়-
উভয়কে হারিয়ে পথের ময়লা।
আমি কোন ঝড়ের আভাস পাইনি,
দেখিনি দখিনের জানালা মেলিয়া-
কোথাও কোন কুয়াশার চাদর,
তবুও আমার ঘরের দরজা ভেঙে গেছে
হারিয়ে গেছে দেহের অঙ্গ।
আমার নয়ন খানি অনলে গড়া
যে পানে চাহিয়া থাকে,
তাহার উপর বজ্রপাত লাগে
ধ্বংস হয়ে যায় সেই মহনা।
ভ্রমর যায় ফুলের কাছে
কাঙ্খিত পাওয়ার টানে,
ফিরে আসে স্বার্থক ভাবে।
আমার রজনী পোহালো
তবুও পথের দিশা অজানা
আমার ছায়া যেখানে পড়ে
সেই আঙ্গিনায় জলোস্রোতের মত-
নোঙ্গরের টানে বিলিন হয়ে যায়।
কেউ আমায় বুঝেনা
তাইতো জীবনের ভেলা নীল
আগুনে পোড়ে ছাড়খাড়।
                              তারিখ ও সময়:- ৩০-০৩-২০০৬,  ১৬/৩৫

কবিওকবিতা
বৃষ্টির সাথে আমি খেলায় মেতেছি,
মেঘলা আকাশে আমি নজর রেখেছি,
শীতের কূয়াশায় আমার দেহ-
শীতল পরশে বারেবার ভিজিয়েছি,
চৈতালী প্রবাহে আমি ভেসে গিয়েছি,
বসন্তের বাসরিতে ফুলমেলা অরণ্যে-
আমি সুভাস ছুঁয়েছি।
কিন্তু সবই যেন কেমন অর্ধাঙ্গীনি,
পূর্ণতায় পাওয়া যায়না ।
হৃদয় কি চায় কোথায় যায় ?
কাহার চাওয়া পাওয়া বুঝে ?
অচিন গাঁয়ে যে নারীর দেখা-
আমি চোখের দেখায় দেখেছিলাম,
যাহারে আমি ফুল সজ্জার মাঝে
ভালবাসার স্বপ্ন দেখিয়েছিলাম
তাহার মাঝে জীবনের সবই ছিল
আমায় দিতে সে কাপূর্ণ করেনি,
তাহার কালো নয়ন তারা-
আমায় আধাঁরে আলো দেখায়।
আমি জোছনা রাতে মাঠের পড়ে-
যেখানে সীমান্ত ঠেকেছে-
আমি সেই অবস্থানে ছুটে যাই,
দেখিবারে তাহার মায়া ভরা মুখ।
ঐ লাজুক লতা দোলনচাঁপা নয়নের-
চাহনি আমায় উড়িয়ে নিয়ে যায়,
বিহঙ্গো পাখির ডানার মত-
মেঘলা আকাশের মাঝে তুলনায়।
তাহার রুপ চন্দ্রের মত উড়ে,
নেই তাহাতে এক বিন্দু কলংকের দাগ,
থুঁতনির নিচে আমি ছুঁয়ে গেলে
সে হাসি বাক্স খোঁলে দিত,
তাহার হাসিতে বেলীফুলের পাপড়ি গুলো-
নিম্নমুখী নত হয়ে যেত।
তাহারে অনেকেই দেখেছে
কিন্তু কেউ বুঝিতে পারেনি
ছুঁতে পারেনি প্রেমের বিশাল ডানা।
তাহার ভালবাসা, অপেক্ষায় থাকা-
বিপরীত অঙ্গের দেখা আমাতে পেয়েছে,
তাইতো সে ছুটে আসিতো বারেবার
মানেনি কোন বাধার দেয়াল
বলিতে কথা কিছুক্ষণ নজরে রেখে নজর।
আমি জানতাম তাহার ফুলের সুভাস-
এক জীবনে শেষ হবার নয়,
আমি তাহারে ধরতে পারিনি
রাখিতে পারিনি হৃদয় সত্তা।
আমি আমার টানে উল্টো-
পথে ফিরে এসেছি,
তাহার প্রেমের কাঁচ আমি চুরমার করেছি,
যেখানে উভয় উভয়কে দেখিতাম।

শেষ দেখাটা রিক্সায় হয়েছিল,
সে আমার আগুয়ানকে জাগিয়েছে,
তার মহিমা তারে পোড়ে মারিবে
আমি কিছু করিতে পারিবোনা,
আমাকে সে ভুল ভাবেনি
কিন্তু জানতোনা কি হবে অবশেষে।
                                                 তারিখ ও সময়:- ২৯-০৩-২০০৬,  ১৪/১৫

কবিওকবিতা
কখনো ভেবে দেখিনি আমি,
 কোথায় সেই সীমান্ত পথ
যেখায় বসিয়া আছে আমার নীল নয়না, 
আর কাঁদছে মারিয়ে বিরহ রথ।

তুমি কোথায়? কোন ভাঙা বসতে
আসন বেঁধে রহিছো বসে ?
আমায় ডাকো হাত ইশারায়
বাঁধো তোমার মন কুঞ্জ স্পর্শে।

আমি দেখিনা চাহিয়া এ ভুবন,
কিবা আছে তাহায় কিশের বন্ধন ?
আমি মগ্ন চেতনার আভাসে
অপেক্ষায় প্রহর গুনিতে ব্যাস্ত ।

তাহার ফাগুনের আশায় আশায়
আমার জীবনে সর্বদাই বর্ষার
অকূলান যন্ত্রনা আবদ্ধ,
তুমি এসো দেখো চাহিয়া দৃষ্টিতে
কি সাগরের স্রোত বহমানে গতিমান।

তোমার আউলা চুলের দখিনা বাতাস
আমার অঙ্গে মেখে দাও,
আমি মুছিতে চাই দুঃখগুলো।

আমি তোমায় প্রতিদিন সকালে
একটি মৌনতা মাখা ফুল দিব,
নয়তো ফুলের বাগান দিব,
যেখানে তুমি সৌরভে ঘুমাবে
আমি হবো তোমার প্রেমের বনমালী।

                                 তারিখ ও সময়:- ২৯-০৩-২০০৬,  ১৪/১৫

 

sislam8405

{Facebook#https://www.facebook.com}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget